ঝিনাইদহ সংবাদদাতা : নিরাপরাধ জামায়াত নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহ মহেশপুর জামায়াতের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে মহেশপুর উপজেলা স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মহেশপুর জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও মহেশপুর -৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর জামায়াতের উপজেলা আমীর তাজুল ইসলাম, মহেশপুর জামায়াতের উপজেলা নায়েবে আমীর আঃ রব, ফকির আহম্মেদ, সহকারী সেক্রেটারি আমিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য লুৎফর হোসেন, আক্তারুজ্জামান, মমিনুল ইসলাম, আসাদুজ্জামান প্রমুখ।

বক্তারা স্থানীয় প্রশাসনের উদ্দেশ্য করে বলেন, জাফর হত্যাকান্ডে আটক নিরাপরাধ নেতাকর্মীদের যদি ২৪ ঘন্টার মধ্যে সঠিক তদন্ত করে দ্রুত না ছাড়া হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচী দিবো। এতে করে আমাদেরও নিরাপত্তা থাকবে না আপনাদেরও নিরাপত্তা থাকবে না। মহেশপুর স্থানীয় প্রশাসনের উদ্দেশ্য করে তিনি বলেন একটি রাজনৈতিক দলের চাপে পড়ে তারা জামায়াতের নিরপরাধ নেতাকর্মীদের আসামি করে হয়রানি করছে। আমরা চাই পুলিশ প্রশাসন সঠিক তদন্তপূর্বক প্রকৃত আসামীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুক। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহেশপুর উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন (পলাশ)।