নাটোরে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার সকালে শহরে বর্ণাঢ্য রালি ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর সামনে থেকে সাড়ে দশটায় বর্ণাঢ্য রালী শুরু হয়ে শহর প্রদক্ষিন করে আবার সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা প্রধান উপদেষ্টা জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মোঃ জিয়াউল হক। বিশেষ উপদেষ্টা নায়েবে আমির সহকারী অধ্যাপক মোঃ ইউনুস আলী , জয়েন্ট সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন প্রমুখ ।
এ সময় বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরেন বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী শ্রম নীতি অনিবার্য। তারা আরো বলেন, সকল প্রকার শ্রমিকের নিয়োগপত্র দিতে হবে। শ্রমিকদের রেশনিং এর ব্যবস্থা করা। হাসপাতালে সংরক্ষিত বেডের ব্যবস্থা করা। মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ৬ মাস দুটি বেতনসহ ঘোষণা করা, ডে-কেয়ার সেন্টার ও বেস্ট ফিডিং কর্ণার স্থাপন করা । শ্রমিকদের সন্তানদের লেখাপড়া ফ্রি-করে দিতে হবে। রোডে পুলিশি হয়রানি বন্ধ করা, ট্রেড ইউনিয়ন রেজিঃ ও রিটার্ন দাখিল পদ্ধতি সহজ করা, শ্রমিকদের উপর থেকে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করা, নাটোরে কলকারখানা অধিদপ্তরের অফিস স্থাপন করা শ্রমিকদের চিকিৎসার জন্য শ্রমকল্যাণ কেন্দ্র স্থাপন ও নামাজের ব্যবস্থা করা গেলেই ইসলামী শ্রম নিতে বাস্তবায়ন হবে।