মতলব (উত্তর চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে দশানী, মোহাম্মদ পুর, নাছিরা কান্দি, জহিরাবাদ, বোরোচর ও চরউমেদ অংশে অভিযান পরিচালনা করে ১০ জন আসামী, ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ মিটার টোম জাল ও একটি নৌকা জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়, ১ জন আসামী কে ১০ দিনের কারাদন্ড ও ৫ জনকে ৫০০০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। ১৮ মার্চ ২০২৫ তারিখ সময় সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, সিনিয়র মৎস্য অফিসার বিজয় কুমার দাস ও উপপরিদর্শক কাজল মজুমদার। সহায়তা করেন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ফোর্স।
গ্রাম-গঞ্জ-শহর
মতলবে জাটকা রক্ষা অভিযান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে দশানী, মোহাম্মদ পুর, নাছিরা কান্দি, জহিরাবাদ, বোরোচর ও চরউমেদ অংশে অভিযান পরিচালনা করে ১০ জন আসামী,
Printed Edition