খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার (২০ মে) সকালে ইমারজেন্সি ওটিতে আগুন এর ঘটনায় নাসন রিনাহার নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আগুনের আতঙ্কে তাড়াহুড়া করে বেড়িয়ে আসার সময় অক্সিজেন এর অভাবে তার মৃত্যু হয়। নাসন রিনাহার খুলনার কয়রা এলাকার নেছার আলির কন্যা।

হাসপাতাল সূত্রে জানা যায়, জন্মগত ডায়াবেটিসের কারণে গত রোববার হাসপাতালে ভর্তি হয়। বুধবার সকালে আগুনের আতঙ্কে তাড়াহুড়া করে নামার সময় মাক্স খুলে গেলে অক্সিজেনের অভাবে রোগী মারা যান বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. দিলিপ কুমার কুন্ডু বলেন, নাসরিন নাহার নামে এক রোগী ভেন্টিলেশনে ছিলো। সেখানে মোট ১৫ জন রোগী ছিলো। আমরা সবাইকে নিরাপদে নিতে পেরেছি। কিন্তু ওই রোগীর স্বজনরা নিজেরাই তাকে সরিয়ে নিয়ে যাচ্ছিলো, রোগী নামিয়ে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।