সম্প্রতি ব্যাংক রেজুলেশন আইন পাসের পর ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীতে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে গ্রাহক ও সচেতন নাগরিকরা মানববন্ধন করেছেন। আজ রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম' টঙ্গী-এর সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক মাওলানা মওদুদ আহমদ, আব্দুল হাদী, মাওলানা ইমাম হোসেন, কাওসারী বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, এস আলমসহ কোনো বিতর্কিত গোষ্ঠী যেন নতুন করে ইসলামী ব্যাংক দখলের সুযোগ না পায়, সেদিকে সরকারকে কঠোর নজর রাখতে হবে। ব্যাংক থেকে লুটপাট হওয়া ও বিদেশে পাচার হওয়া সমুদয় অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে।যারা অবৈধভাবে ব্যাংক দখলের চেষ্টা চালাচ্ছে বা বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আমানতকারীদের কষ্টার্জিত অর্থ ও ব্যাংকের শরীয়াহভিত্তিক সুনাম রক্ষা করতে হবে। মানববন্ধনে ইসলামী ব্যাংকের বিপুরি সংখ্যক নারী ও পুরুষ গ্রাহক ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে বিক্ষোভ প্রদর্শন করেন।