নীলফামারী সংবাদদাতা : নীলফামারী জেলার জলঢাকা উপজেলা জামায়াতের আয়োজনে এক ত্রৈমাসিক রোকন সম্মেলন বৃহস্পতিবার বিকালে জলঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর ও নীলফামারী -১ (ডোমার-ডিমলা)আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী -৩ (জলঢাকা) আসনের এমপি অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন,জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল,

ডিমরা উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান ও জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রেসক্লাব সভাপতি কামারুজ্জামান প্রমুখ।