গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা তদন্ত করে জেলা সিভিল সার্জনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এসএম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী। গাইবান্ধায় কুকুরের কামড়ে ১৭ জন আহত এবং পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় মৃতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে এবং আহতদের সরকারি খরচে চিকিৎসার নির্দেশনা চেয়ে আইনজীবী মো. শাফিনুর ইসলাম হাইকোর্টে রিট করেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
গাইবান্ধায় কুকুরের কামড়ে মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের
গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা তদন্ত করে জেলা সিভিল সার্জনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।