বাজারে গ্যাস ও খড়ি জ্বালানী সহ বিভিন্ন নিত্য প্রয়াজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় করনিয় নির্ধারণে রংপুর রেস্তোরাঁ মালিক সমিতির বিশেষ সাধারণ সভা গত ৮ই এপ্রিল বুধবার রাতে নগরীর কাচারী বাজারে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার সভাপতি আলহাজ নুরুল হক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সাধারণ সভায় রেস্তারাঁ মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার সাধারন সম্পাদক ইব্রাহীম হক ব্যাপারী খাদ্য সামগ্রীর বিদ্যমান বর্তমান উ”চ মূল্য, সমস্য ও করনীয় বিষয় নিয়ে বিস্তারিত পরিস্থিতি উপস্থাপন করেন।
সভায় হোটেল রেস্তোরাঁয় কর্মরত শ্রমিকদের পুর্বের কর্মরত প্রতিষ্ঠানের অনাপত্তি ছাড়পত্র ব্যাতিত নতুন কোন হোটেল রেস্তোরাঁয় নিয়োগ না দেয়ার বিষয়ে সর্বসম্মতিক্রমে কঠোর ভাবে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে বাজারে বিভিন্ন নিত্য প্রয়াজনীয় পন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ায় উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা এবং সরকারী বিভিন্ন দপ্তর কর্তৃক সময়ে সময়ে হয়রানিমুলক কার্যক্রম পরিচালনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। সেই সাথে সমিতির বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সমিতির সহ সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারন সম্পাদক একেএম বানিউল আদম বাবু ও মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ হেলাল হোসেন স্বপন, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী লাকু, ধর্ম বিষয়ক সম্পাদক মকছুদার রহমান, যুগ্ম প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সাজিদ সাফায়েত, সদস্য রেজাউল করিম বিপুল এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।