রোজার পবিত্রতায় সিক্ত মুমিন-মুসলমানরা
পাবনা সংবাদদাতা : জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মার্চ পাবনা কাশমিরী ফুড গার্ডেনের মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিষদের পাবনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন নাসিমের সভাপতিত্বে সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এম এ সাত্তার ও এস এম সোহেলের সঞ্চালনায়
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুসলেম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবনা জেলার প্রধান উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিন বলেন, বিগত সময়ের ফ্যাসিস্ট সরকারের হত্যা, খুন, গুম ও দুর্নীতির কারণে দেশ আজ পঙ্গু হয়েগেছে। আগামীতে সৎ ও যোগ্য লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। তাহলে অনিয়ম ও দুর্নীতি হবে না। আগামীতে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে।
প্রধান অতিথি বলেন, আমরা বর্তমান সরকারের সাথে যোগাযোগ করে মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করব, ইনশাল্লাহ।
বিশেষ অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা করতে হবে। দ্রুত প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকার গেজেট প্রকাশ করে তাদেরকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করতে হবে ।
সভায় স্বাগত বক্তব্যদেন সংগঠনের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ও চলনবিল উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ডাঃ এম এ সাত্তার বলেন, ইসলামী দলগুলোকে বাদ দিয়ে আগামীতে কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সমমনা ইসলামী দল এবং গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দলগুলো নিয়ে আগামীতে যে জোট হতে যাচ্ছে জাতীয় রাজনীতিতে সেই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হাসান সাহেব ,পাবনা পৌর জামায়াতের সাবেক আমীর আবিদ হাসান দুলাল, শফিক গ্রুপের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ মজিদ প্রেস ক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু।
মাহফিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জীবন কথার সম্পাদক এ এস এম আব্দুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন মাসুম, প্রেসক্লাব পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক ও এস এ টিভির জেলা প্রতিনিধির কামরুল ইসলাম, মাই টিভির পাবনা জেলা প্রতিনিধি নাহিদ মিয়া ও দৈনিক বাংলাখবর প্রতিদিনের ষ্টাফ রিপোর্টার সাংবাদিক আব্দুল্লাহ আল মোমিন প্রমুখ।
গাজীপুরঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি মাহে রমযানের পবিত্রতা রক্ষা, দুঃস্থ ও গরিবদের সহায়তা এবং যাকাত আদায়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের প্রতি আত্মত্যাগের কথা স্মরণ করে জাতীয়তাবাদী চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তারা মাহে রমযানের তাৎপর্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ : রবিবার সিরাজগঞ্জ সরকারি কলেজে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন জুলাই ২৪ এর জেলার আহতদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খোরশেদ আলম। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্ণেল জুনায়েদ বিন কবির ও এডজুটেন্ট ক্যাপ্টেন সুদীপ্ত দাশ।
দোয়া ও ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খোরশেদ আলম বলেন,জুলাই ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন আহতের এই ইফতার মাহফিল কোন আনুষ্ঠানিকতা নয়,এটি তাদের বীরত্বের সম্মান ও মর্যাদা দেয়া। তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করে, তেমনি জুলাই ২৪ এর আহতরা দেশপ্রেমে সদা জাগ্রত থাকবে, বাংলাদেশে সেনাবাহিনী সব সময় তাদের পাশে থাকবে।
সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের ইফতার ও দোয়া মাহফিলে জুলাই ২৪ এর সিরাজগঞ্জের আহতদের মধ্যে ৪৭ জন অংশ নেন এবং তাদের প্রত্যেককে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
বরিশাল অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ২০,২১ও২২ নং ওয়ার্ডের উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ২২শে মার্চ শনিবার কলেজ এভিনিউ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।
২২ নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক মহব্বত উল্লাহ মাহেদের সভাপতিত্বে ও ২০ নং ওয়ার্ড সভাপতি আবু সাঈদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতয়ালী উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন,থানা নায়েবে আমীর অধ্যাপক গোলাম গোফরান এবং থানা সেক্রেটারি অ্যাডভোকেট জাবের হাসান প্রমুখ নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট মোয়াযয্ম হোসাইন হেলাল বলেন, রমজান মাসে আল্লাহ সুবহানাহু তা’আলা মানবজাতির জীবন পরিচালনার গাইডলাইন হিসেবে কুরআন নাযিল করেন। তাই কুরআনের বিধান অনুযায়ী আমাদের ব্যক্তিগত,পারিবারিক ও সামাজিক জীবন পরিচালনা করার শপথ নিতে হবে। রাষ্ট্র পরিচালনা অবশ্যই কুরআনের আইন অনুযায়ী করতে হবে। তাহলেই সামগ্রিকভাবে আমাদের জীবন কল্যাণকর হবে।
নড়াইল : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নড়াইলের কালিয়ায় দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার স্থানীয় পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দলীয় নেতা-কর্মী এ অনুষ্ঠানে যোগ দেন। জামায়াতে ইসলামী কালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দও দোয়া এবং ইফতার মাহফিলে যোগদান করেন। জাতীয়তাবাদীদলের কালিয়া উপজেলা শাখার সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, ড্যাব ও সম্মিলিত পেশাজীবী সংগঠনের নেতা ডা: আহমেদ শফিকুল হায়দার পারভেজ।
কুমারখালী (কুষ্টিয়া) কুষ্টিয়ার কুমারখালীতে সেচ্ছাসেবী সংগঠন ‘ড্রিম এলাইভ সেন্টার’ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লোটাস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং লোটাস চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় অত্র হাসপাতালে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমারখালী প্রেসক্লাবের সভাপতি এবং যুগান্তর ও মাইটিভি প্রতিনিধি লিপু খন্দকার কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন সহকারী রেজিস্ট্রার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী শহর ও আদর্শ শিক্ষক পরিষদের যৌথ আয়োজনে মাহে রমযানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ শে মার্চ শুক্রবার আসরের নামাজের পরে ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদ হলরুমে শহর শাখার সেক্রেটারি রাফিউল ইসলাম ও বদরুজ্জামানের যৌথ পরিচালনায় হাফেজ হাসানুর রহমানের তেলওয়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মহসিন আলী।
অভয়নগর (যশোর) যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পায়রা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব জামায়াত পায়রা ইউনিয়ন শাখার সৌজন্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী পায়রা ইউনিয়ন শাখার আমীর মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শাখার শূরা সদস্য মাওলানা মশিউর রহমান, অভয়নগর উপজেলা শাখার আমীর অধ্যাপক সরদার শরীর হোসাইন।
পায়রা ইউনিয়ন শাখার সেক্রেটারি আলী হাসান বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি অধ্যাপক ইমাদ উদ্দিন গাজী, পায়রা ইউনিয়ন জামায়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামীর পায়রা ইউনিয়ন শাখার আমীর মাওলানা শরিফুল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের ইসলামীর ওলামা বিভাগের ইউনিয়ন সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম।
জুড়ী : মৌলভীবাজার জেলার জুড়ীতে যুব ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার -১ (জুড়ী-বড়লেখা) আসনে এম পি পদপ্রার্থী মাও: আমিনুল ইসলাম।
ফোরামের উপজলা সভাপতি আলমগীর হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি এইচ এম শাহাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আব্দুল হাই হেলাল, যুব ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন সুরমান, আল ইহসান ফাউন্ডেশনের সেক্রেটারি আবুল কালাম, আলমগীর হোসাইন, সুজাউদ্দৌলা, জুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক (সাবেক) ও হাকালুকি নিউজ সম্পাদক এম এম সামছুল ইসলাম ও সহ সভাপতি ইমরানুল ইসলাম।
কোটচাঁদপুর : ঝিনাইদহে কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিগনের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩শে মার্চ) বিকাল পাঁচটার সময় আস্থা কনভেনশন হলরুমে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান এর উপস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
“সবার আগে দেশ সংস্কার ও গণহত্যার বিচার করতে হবে এবং তারপরে নির্বাচন দিতে হবে “ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান।
সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
বান্দরবান : গতকাল ২৩শে মার্চ/২৫ বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় হিলভিউ কনভেনশন হলে জেলার বিশিষ্ঠ ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা আমীর এস এম আব্দুচ ছালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা বি এন পির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, জেলা বি এন পির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ওসমান গনি, রাজপুত্র চহ্লা প্রু জিমি, ইসলামী আন্দোলন বান্দরবান জেলা সভাপতি মওলানা আবুল কালাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবুল কালাম, জেলা আইনজীবি সমিতির সেক্রেটারি এডভোকেট আবু তালেব, এ পি পি এডভোকেট জয়নার আবেদীন ভুঁইয়া, ব্যবসায়ী ঐক্য পরিষদ সভাপতি আজিজুল হক, বিঞ্জ আইনজীবি বৃন্দ, ব্যবসায়ী গন, বিশিষ্ঠ ব্যংকার, সম্মানিত শিক্ষক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিক বৃন্দ, সরকারী ও বেসরকারী পর্যায়ের বেশকয়েকজন কর্মকর্তা ও নানা শ্রেনীপেশার বিপুল সংখ্যক রোজাদার উপস্থিত ছিলেন।
হালুয়াঘাট : হালুয়াঘাট উপজেলাস্থ বায়তুল আহাদ জামে মসজিদের দু’তলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট পৌর শাখার উদ্যোগে রমযানের পবিত্রতা ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট পৌর জামায়াতের সভাপতি অধ্যাপক খালেদ আহমদ শামসুল আলম পনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার মোয়াজ্জেম হোসেন।
গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তু ইউনিয়নে ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বগুড়া : বগুড়া সদরের এরুলিয়া স্কুল মাঠে এরুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ইউনিয়ন আমীর মাওলানা সুলতান আলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
আওয়ামী লীগ বিগত সাড়ে ১৫ বছর ক্ষমতায় থেকে এদেশের মুসলমানদেরকে ইফতার মাহফিল করতে দেয়নি। নোটিশ দিয়ে ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছিল। তারা আবার এদেশে ফেরত আসতে চাচ্ছে। পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদেরকে এদেশে আর ফিরে আসতে দেওয়া হবেনা বলে মন্তব্য করেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।
রবিবার (২৩ মার্চ) বাদ আসর উপজেলার মুস্তাইল বাজার ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুরের খোট্রাপাড়া ইউনিয়ন শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি মোঃ গোলাম রব্বানী বলেন, বাংলাদেশ যারা বিগত সাড়ে ১৫ বছর ক্ষমতায় থেকে জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, গুম করেছে, গণহত্যা মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ভারত তাদেরকে স্থান দিয়ে এদেশে বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতেছে। তাদের ষড়যন্ত্রের বিষয়ে সবাই সতর্ক থাকতে হবে।
পবিত্র মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি বলেন, রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। রমযান মাস গুনাহ মাফের মাস। গিবত, জিনা সহ বিভিন্ন পাপ কাজ মুক্ত জীবন গড়ার মাস হলো রমজান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেভাবে রোজা পালন করেছেন, ঈদ উদযাপন করেছেন আমাদেরকেও সেভাবে পালন করতে হবে। এই রমযান মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে। এবং এই রমযান মাস মুসলমানদের বিজয়ের মাস। রমযান মাসে বদর, তাবুক, মক্কা, স্পেনসহ বড় বড় যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়েছে। আমরাও এই রমযান মাসে এদেশে কুরআনের আইন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) কুমিল্লার চৌদ্দগ্রামে কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আবদুল বারী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারী মোতাহের উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কাজী নিজামুল ইসলাম।
কালিয়াকৈর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার সফিপুরে কালিয়াকৈর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর জলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শফি উদ্দিন। এসময় জেলা জামায়াতের প্রচার বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ কালিয়াকৈর উপজেলা ও পৌর জামায়াতে নেতৃবৃদ্ধ উপস্থিত ছিলেন ।
আমতলী (বরগুনা) পবিত্র রমযান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ আমতলী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ শে মার্চ রবিবার বিকেল ৪ ঘটিকায় আমতলী চৌরাস্তা সংলগ্ন হোটেল একুশ রোজ গার্ডেন এর সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলার আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বরগুনা জেলা আমীর অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন, দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বরগুনা জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন বিএনপি’র বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো মশিউর রহমান আকন আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধা, জামায়াতে ইসলামী বরগুনা জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান।