এম এম সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোঃ ফাহিম তাজোয়ার।

রক্তের ব্যাগ হাতে নিয়ে পরীক্ষা দিতে হচ্ছে তাকে! সে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও প্রধান শিক্ষক সাইফুল ইসলামের ভাগিনা।

সাম্প্রতি ছেলেটির অপারেশন হয়েছে। পরবর্তীতে সে স্থানে ইনফেকশন হয়েছে। প্রতিদিন পরীক্ষার হলে একহাতে রক্তের ব্যাগ একপাশে রেখে পরীক্ষা দিতে হচ্ছে । তার কষ্টের শেষ নেই।