রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের ২০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নলেজ করিডোরের উদ্যোগে দিনব্যাপী বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো গতবুধবার বেরোবি ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায়

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের দুই দেশের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি, বৃত্তি এবং শিক্ষা খাতের সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাকিস্তানের হাই কমিশনের কাউন্সিলর কামরান দঙ্গল, উচ্চ শিক্ষার প্রকল্প পরিচালক জাহানজেব খান এবং রংপুর েেবগম রোকেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিষ্টার ও বিভাগীয় প্রধানগন অন্যান্যের মধ্যে ছিলেন।