ইতালির ভেনিসে আজমেরী হক বাধন ও তার ভাইয়ের বাচ্চা শিশুর উপর খু'নী আওয়ামী লীগের সন্ত্রাসী আক্রমনের তীব্র নিন্দা জানাচ্ছি।

রেহানা মরিয়ম নূর আমাদের বোন। লীগ যদি মনে করে এইরকম বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী আক্রমণ করে জুলাইয়ে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেয়া মানুষদের মোরালকে নষ্ট করে দিতে পারবে তাহলে তারা মূলত কল্পনার স্বর্গে বসবাস করছে।

এর বাইরেও, যেসব ব্যাক্তিবর্গ এই সন্ত্রাসী ও খুনী লীগের সাথে "রিকনসিলিয়েশন"-এর কথা বলে থাকেন আমরা মনে করি তাদের উদ্দেশ্য অসৎ।

গণহত্যাকারী এবং এই পরিচয় নিয়ে গর্ববোধ করা লীগের সাথে রিকনসিলিয়েশনের সকল পথই আসলে বন্ধ হয়ে গেছে।

আমি বাংলাদেশ সরকারকে জুলাইয়ে যেসব আর্টিস্ট রাজপথে নেমেছিলেন অথবা মৌন সমর্থন দিয়েছিলেন তাদের নিরাপত্তার দিকে নজর দেয়ার আহবান জানাচ্ছি।

একইসাথে, ভেনিসে সন্ত্রাসী আক্রমণ করা সকল লীগারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি।