রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে জাতীয় শিক্ষা পদক ২০২৬-এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন শাহানাজ বেগম। তিনি উপজেলার সরকাটিয়া বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

গত ১৪ মে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই নির্বাচনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে শাহানাজ বেগমকে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। পুরস্কার নির্বাচনী বোর্ডে উপস্থিত ছিলেনঃ রাকিবুল হাসান (উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি), সূর্য কুমার অধিকারী (সহকারী উপজেলা শিক্ষা অফিসার), রেবেকা সুলতানা (সহকারী উপজেলা শিক্ষা অফিসার), মোখলেছুর রহমান (ইউআরসি ইনস্ট্রাক্টর), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম জানান, "প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমরা জাতীয় শিক্ষা পদকের জন্য যোগ্যদের নির্বাচন করেছি। গত ১৪ মে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে মূল্যায়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষকদের মৌখিক প্রশ্নোত্তর ও বিদ্যালয়ের অভ্যন্তরীণ নানাবিধ ক্যাটাগরি (পাঠদান দক্ষতা, প্রশাসনিক নেতৃত্ব ও শিক্ষার মান উন্নয়ন) বিবেচনা করে শাহানাজ বেগমকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়েছে। "প্রধান শিক্ষিকা শাহানাজ বেগম এই অর্জনে আনন্দ প্রকাশ করে জানান, এই স্বীকৃতি তাঁর কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি আগামীতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে তাঁর প্রচেষ্টা অব্যাহত রাখবেন।