জাপান সফরে এসেছেন খুলনা-৬ আসনের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
তার এ সফর উপলক্ষে জাপান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও কমিউনিটি-সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে।
মাওলানা আবুল কালাম আজাদ-কে নারিতা বিমানবন্দরে স্বাগত জানান ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদ এবং জাপানের বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ।
এ সময় তারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন এবং তার জাপান সফরের সফলতা কামনা করেন।