সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসচাপায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।