গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩২ জন আক্রান্ত বা উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৮ জনে।
সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৪৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৬৫২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৪৮৭ জন।
গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩১ হাজার ৬৬৪ জন।
একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ২৬ হাজার ৯২১ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৩৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।