গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ন্যাশনাল নিউট্রশন এসোসিয়েশনের আয়োজনে ক্লিনিক্যাল নিউট্রশনিস্ট সুমাইয়া শাহনাজের সভাপতিত্বে ও ডায়েটেশিয়ান কনসালটেন্ট আমাতুল্লাহ শারমীনের সঞ্চালনায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পুষ্টি পরিষদ এর পরিচালক ড. মাহবুবুর রহমান।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শ্যামল কুমার(IPH), ড. এস.কে রয় (Chairman -BBF), পথিকৃত ইনস্টিটিউট অফ হেলথ সাইন্সের ডিরেক্টর প্রফেসর লিয়াকত আলী, তানজিনা রহমান (Assist. prof- INFS), বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের প্রফেসর ফারজানা সালের ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে সভাপতি সুমাইয়া শাহনাজ বলেন, বাংলাদেশে অপুষ্টি, অতিপুষ্টি, মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি এবং খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

এই প্রেক্ষাপটে পুষ্টিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাদের পেশাগত স্বীকৃতি, কর্মসংস্থান কাঠামো এবং নিয়ন্ত্রণ ব্যবস্থায় এখনো স্পষ্টতা ও মানদণ্ডের ঘাটতি রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশে পুষ্টি সমস্যা সমাধানে পুষ্টিবিদদের ভূমিকা অপরিসীম। প্রতিটি জেলা উপজেলায় স্বাস্থ্য কেন্দ্রে পুষ্টিবিদ থাকা প্রয়োজন। এখনো এখানে আমাদের যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। ভবিষ্যতে বাংলাদেশ পুষ্টি সমস্যা সমাধানে পুষ্টিবিদদের সাথে একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি।

ড. এস.কে রয় বলেন, সরকারি ভাবে পুষ্টিবিদদের রেজিস্ট্রেশন হওয়া এখন সময়ের দাবি। তিনি পুষ্টিবিদদের আরো বেশি গবেষণা এবং স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরামর্শ দেন।

পথিকৃত ইনস্টিটিউট অফ হেলথ সাইন্সের ডিরেক্টর প্রফেসর লিয়াকত আলী বলেন, যেসব প্রতিষ্ঠানে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ চালু আছে সব প্রতিষ্ঠানে কারুকলাম একই হওয়ার উচিত। যেন সকল পুষ্টিবিদদের সক্রিয় মানউন্নয়ন ও প্রতিযোগিতা বাড়ে। তিনি আরো বলেন, বাংলাদেশের পুষ্টিবিদদের পুষ্টি, ও হেলথ সেক্টরে ব্যাপক অংশগ্রহণের জন্য আইনগত স্বীকৃতি দরকার।

ডায়টিশিয়ান হিসেবে উপস্থিত ছিলেন তাসনিম হাসিন (Continental Hospital), সৈয়দা লিয়াকত (NICVD), রেবেকা সুলতানা (পুষ্টিবিদ ফাউন্ডেশন), ইসরাত জাহান (সাজেদা ফাউন্ডেশন), শামসুন নাহার মহুয়া ( president- ANDSS), আয়েশা সিদ্দীকা (Easy diet), আখতারুন নাহার আলো ।

অংশগ্রহণকারী অতিথিরা নিজস্ব সেক্টরের অভিজ্ঞতা সংক্ষেপে উপস্থাপন করেন এবং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করণ ও একটি বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাব দেন।

এই রাউন্ডটেবিল থেকে নিম্নোক্ত বিষয়ে সুপারিশ করা হয়- Nutritionist official post, Standardized curriculum 3 training framework, পেশাগত স্বীকৃতি ও কর্মসংস্থান কাঠামো শক্তিশালীকরণ এবং nutritionists license কে সরকারি Act হিসাবে আসতে হবে।