জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) অধিবেশন চলাকালে তারা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান।
বৃহস্পতিবার সংসদের কার্যক্রম চলাকালে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। এর আগে অধিবেশনে বিভিন্ন বিষয়ে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।