ঐতিহাসিক ৭ নভেম্বর আবারও ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে দিনটিকে ‘ক-শ্রেণি’ভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

বৈঠক শেষে রাত ৮টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বরকে পূর্বের মতোই ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর দিনটি আবারও যথাযথ মর্যাদায় পালিত হবে এবং এ উপলক্ষে সরকারি ছুটি কার্যকর থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, গত ১৬ বছর ধরে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। নতুন সিদ্ধান্তের মাধ্যমে আবারও জাতীয় পর্যায়ে দিনটি পালন করা হবে।