প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষ হয় রাত নয়টার দিকে।

এদিকে মন্ত্রীপরিষদের সভা শেষে রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সি স্কুলছাত্রী রামিসা আক্তারের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রামিসার পরিবারের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী এবং তাদের শান্তনা দেন।