জামায়াতে ইসলামী পাকিস্তানের আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক জনাব মাসুদ গাউস আইজাজী এবং তার স্ত্রী জামায়াতে ইসলামী পাকিস্তান মহিলা বিভাগের দায়িত্বশীলা ডা. সীমা মালিকের সঙ্গে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন।

বুধবার (১৩ মে) রাজধানীর পল্টনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১১টা টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশের শ্রমিক আন্দোলনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় উভয় দেশের নেতৃবৃন্দ একসঙ্গে কাজ করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুন উর রশিদ খান, কবির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, দপ্তর সম্পাদক নূরুল আমিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, আন্তর্জাতিক সম্পাদক মু. হাছিবুল হাসান হাসিব, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক জামিল মাহমুদ, প্রচার ও মিডিয়া সম্পাদক মু. হাফিজুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।