১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের এক বৈঠক আজ বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির ২৯ মিন্টো রোডের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।