বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার বলেছেন, সরকারি বরাদ্দ,ঠিকাদারির নামে যারা জনগণের অর্থ আত্মসাৎ করে তারা দেশের শক্রু।এদেশের মানুষ তাদেরকে ইতিহাসের আস্তাকুড়ে ছুঁড়ে ফেলবে।

তিনি বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮ টার দিকে কসবা পৌরসভার হাকড় গ্রামে ঈদ উপলক্ষে সুবিধা বঞ্চিত ৭৫জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুবেল মিয়ার সভাপতিত্বে এবং মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড জামায়াতের আমীর আ.রহমান,উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইয়াসিন আরাফাত, মাওলানা খায়রুল বাশার,মতিউর রহমান, ইয়াসিন আরাফাত,মামুন সাঈদী,আবু বকর,দেলোয়ার হোসেন, ইমরান,মুক্তল হোসেন প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, মানবতার কল্যাণের জন্য মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টি করেছেন।এদেশের মানুষের পাশে দাড়ানো আমরা ঈমানি দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতা মনে করি।তিনি দ্রুততম সময়ে কসবা- আখাউড়ার খালগুলো উদ্ধার,খননের কাজ সম্পন্ন করা এবং ভাঙাচোড়া রাস্তাগুলোর টেকসই মেরামত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

উল্লেখ্য,খাদ্য সামগ্রী প্যাকেটে ছিলো ৫ কেজি আলু,৩ কেজি পেয়াজ,২ কেজি আটা,১ কেজি চিনি,২টি সেমাই প্যাকেট, ১ কোটা দুধ