ঈদ উপহার বিতরণে যাওয়ার পথে টাঙ্গাইলে তীব্র যানজটে আটকা পড়া মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরেন নুরুল ইসলাম বুলবুল।

তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকার ঈদ উপহার গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণের উদ্দেশ্যে বুধবার রাত ১১টা ৩৮ মিনিটে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের পথে রওনা হন। সফরের অংশ হিসেবে টাঙ্গাইল সড়ক দুর্ঘটনায় নিহত সুন্দরপুর ইউনিয়নের মামুনের পরিবার এবং চরবাগডাঙ্গায় বজ্রপাতে নিহত মনোয়ারার পরিবারের সঙ্গে সাক্ষাতেরও পরিকল্পনা ছিল।

তবে তীব্র যানজটের কারণে বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ মিনিট পর্যন্ত তিনি টাঙ্গাইলেই আটকে ছিলেন বলে জানান। ইতোমধ্যে ১০০০ জনকে এক হাজার টাকা করে বিতরণের জন্য তালিকা করে সকাল ১০:০০ এবং ১১:০০ টায় দুইটি ভিন্ন স্থানে জনগণের হাতে সরাসরি আমি উপস্থিত থেকে বিতরণ করার কথা ছিলো। কিন্তু তীব্র যানজটের কারনে সেটা আর সম্ভব হলো না সেজন্য আমি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি।

একদিকে যোগাযোগমন্ত্রীর পক্ষ থেকে ঈদ যাত্রায় জনগনের স্বস্তির কথা বলা হচ্ছে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন; যানজটের কারণে মানুষের দুঃসহ ভোগান্তির বাস্তব চিত্র আমি নিজে উপলদ্ধি করছি। ১২ ঘন্টায় আমি ঢাকা থেকে মাত্র টাঙ্গাইল পৌঁছেছি। এই লম্বা জার্নিতে রাস্তায় কোথাও ট্রাফিক বা আইনশৃংখলা বাহিনীর কোন উপস্থিতি লক্ষ করলাম না।