ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে উত্তরা ব্যাংক পিএলসির লেডিস ব্রাঞ্চ, ঢাকায় বাংলা QR মার্চেন্ট সংযুক্তিকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত (১০ আগস্ট) অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম।
এ কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ীদের বাংলা QR-এর আওতায় সংযুক্ত করার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে দ্রুত ও নিরাপদে ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুযোগ তৈরি হবে। এর ফলে ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ ও সুবিধাজনক হবে।
অনুষ্ঠানে উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আলী সামনুন, নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান জনাব মোহাম্মদ লিটন পাশা খান, মহাব্যবস্থাপক জনাব কামরুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।