ফেনীর দাগনভুঞায় কর্মক্ষেত্রে দুর্ঘটনায় পা হারানো অসহায় জহির উদ্দিনকে (৩৫) কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি এবং ফেনী-৩ দাগনভূঁঞা -সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. ফখরুদ্দিন মানিক।
গতকাল শুক্রবার বিকেলে মাতুভুঞা ইউনিয়নের উত্তর আলীপুর ৫নং ওয়ার্ডের বদু ভূইয়া বাড়িতে গিয়ে জহিরের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাও. গাজী ছালেহ উদ্দিন, মাতুভুঞা ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা নূরুল আমিন, ওয়ার্ড সভাপতি মো. সাইফুল্লাহসহ স্থানীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, মাতুভুঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জহির উদ্দিন ২০২৩ সালে চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপের একটি ইস্পাত কারখানায় কর্মরত অবস্থায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। ওই দুর্ঘটনায় তিনি একটি পা হারান। দীর্ঘ দিন ধরে চরম আর্থিক অনটনের কারণে তার পক্ষে কৃত্রিম পা সংযোজন করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের নজরে এলে তারা মানবিক দিক বিবেচনায় ডা. ফখরুদ্দিন মানিকের সহযোগিতায় জহিরের চিকিৎসায় এগিয়ে আসেন।
অনুদান প্রদানকালে ডা. ফখরুদ্দিন মানিক বলেন, জামায়াতে ইসলামী সর্বদা আর্তমানবতার সেবায় কাজ করে। জহির উদ্দিনের এই দুর্দশার কথা শুনে আমরা তার পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।