মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দারুলউলুম বি- বাগ কওমি মাদরাসা ও এতিমখানার উদ্যোগে বিশিষ্ট নিউরো সার্জন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মানবিক ডাক্তার খ্যাত চিকিৎসক সুজন শরিফের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ঢালী সাহেবের রুহের মাগফিরাত কামনায়এই ফ্রী মেডিকেল ক্যাম্প আয়াজন করা হয়।শুক্রবার সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত মাদরাসা ক্যাম্পাসে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিভাবে অংশগ্রহণ করেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলা আমির মো নুরুল আমিন সিকদার, মুন্সীগঞ্জ পৌরসভার আমির মাওলানা এইচ এম বায়েজিদ, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসাইন পাঠান, কৃষক দলের মুন্সিগঞ্জ সদর সভাপতি জাহাঙ্গীর হোসেন, ডাক্তার সুজন শরীফ ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ সাখাওয়াত হোসেন, মহাকালি ক্যান্সার হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদা নাজমিন সহ ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক ২ দুই হাজার রোগীকে ফ্রি চিকিৎসা পত্র ও ঔষধ প্রদান করেন