গতকাল শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আজাদী ময়দানস্থ অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরী ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পল্টুন থেকে নদীতে পড়ে বাস ডুবির ঘটনায় রাজবাড়ী জেলার নিহতদের অসচ্ছল পরিবারকে ৩০ হাজার টাকা করে এবং একই সাথে আরও ৬ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা জামায়াতের আমীর এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম, প্রবাসী কল্যাণ দায়িত্বশীল আসাদ সোবহানী, জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আলীমুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার রাজবাড়ী পৌরসভা শাখার আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, পাংশা উপজেলা আমীর মাওলানা সুলতান মাহমুদ, পাংশা পৌরসভা শাখার আমীর কাজী ফরহাদ জামিল রুপু, কালুখালী উপজেলা আমীর মোঃ আব্দুর রব সহ আরও অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা কালীন সময় থেকেই জনকল্যাণমুখী কাজ করে আসছে। প্রত্যেক মানুষকে দুইটা হক আদায় করতে হয় প্রথমত আল্লাহর হক আর দ্বিতীয়ত বান্দার হক। আল্লাহর হক ব্যক্তিগত ভাবেই আদায় করতে হয় আর বান্দার হক ব্যক্তিগত ভাবে আদায়ের পাশাপাশি সামষ্টিক ভাবে আদায়ের সুযোগ রয়েছে। তাই জামায়াতে ইসলামী সৃষ্টি লগ্ন থেকেই তার সামর্থ্যের মধ্যে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এভাবেই গণমানুষের জন্য কাজ করে যেতে চাই, এজন্য আল্লাহর সাহায্য কামনা করি।
সহায়তা প্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন ট্রেন দূর্ঘটনায় নিহত আবু তালহার মা মাহবুবা ফেরদৌসী। বাস দূর্ঘটনায় নিহত আরমান খার স্ত্রী লাবনী আক্তার