কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ পথ ও নতুন করিডোর চালুর বিষয়ে ওমানের মধ্যস্থতায় আরব দেশগুলোর সঙ্গে একটি যৌথ চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে ইরান। ওমানের উপকূলীয় শহর সালালাহতে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) পারস্য উপসাগরীয় অঞ্চলের আটটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে এই উচ্চপর্যায়ের বৈঠক ও চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। আনাদোলু এজেন্সি।
শনিবার ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই তথ্য নিশ্চিত করেন।
হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ বাণিজ্যিক নৌপথ নির্ধারণ এবং যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা স্বাভাবিক রাখতে যৌথ পদক্ষেপ নেওয়া।
প্রস্তাবিত নতুন এই করিডোরের প্রবেশ ও বহির্গমন পথ ইরানের নিয়ন্ত্রণে থাকার কথা রয়েছে।
এই চুক্তির রূপরেখা আন্তর্জাতিক সামুদ্রিক নৌপথ সংস্থাকে (আইএমও) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।