গত ১৪ এপ্রিল ২০২৬ বাংলা পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে শিল্প সাহিত্যের কাগজ মাসিক ডাকটিকিট এর আয়োজনে ‘‘নববর্ষের কবিতা জলসা ‘‘অনুষ্ঠিত হয়েছে। মিরপুর ডিওএইচএস ডাকটিকিট কার্যালয়ে বিকাল ৪ টায় কবিতার জলসা বসে। জলসায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশির দশকের অন্যতম কবি মুর্শিদ-উল আলম, কবি আমিনুল ইসলাম, কবি ফজলুল হক তুহিন। এছাড়া উপস্থিত ছিলেন কবি ও ডাকটিকিট সম্পাদক মুন্সী বোরহান মাহমুদ, কবি তাজ ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ইসরাফিল ফরাজী, কবি ও সাংবাদিক আবিদ আজম, কবি লোকমান হোসেন জীবন, সুমন রায়হান, হাসনাইন ইকবাল, তাহমিনা বিনতে নূর, কবি তানজিনা ফেরদৌস, কবি শাহাদাত সরকার, প্রাবন্ধিক সীমান্ত আকরাম, কবি নোমান সাদিক। চমৎকার গানে সবাইকে মাত করে রাখেন শিল্পী তরিকুল ইসলাম, আবু রায়হান। এছাড়া চমৎকার একটি ভাটিয়ালি গান শোনান কবি ও সংগীত বিশেষজ্ঞ রহমান মাজীদ।
আরও উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব সাইফুল্লাহ পায়েল, কবি আশিকুজ্জামান, জুলাইয়ের সংঘগঠক মোহাম্মদ ওয়ালীউল্লাহ, শিল্পী আবু রায়হান, আহনাফ আতিক, সাদিকুল আমিন, আব্দুল মুন্তাকিম সহ আরো অনেকে। কবিতা জলসায় স্বরচিত কবিতা, প্রবন্ধ ও গল্প পাঠ করা হয়। জলসার উপস্থাপনা করেন রহমান মাজীদ। জলসায় বাংলা নববর্ষ ও বাংলাদেশের মানুষের জীবনযাত্রা নিয়ে বিভিন্ন মতামত ও আলোচনা পেশ হয়। জলসার মেজবানিতে মুড়ি, বাতাসা, খই ও গরুর খিচুড়ির সাথে বিশেষ আকর্ষণীয় বিষয় ছিল ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী খাবার বিস্কি, ঝাঁই, মুইঠ্ঠা পিঠা। বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে পুনরায় ফিরিয়ে আনার ক্ষেত্রে ডাকটিকিটের এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত পায়। রাত ন'টায় শেষ হওয়া এ জলসা ছিল অনবদ্য ও কাব্যিক।
-নোমান সাদিক