তৌহিদুর রহমান
(গত সংখ্যার পর)
বাংলাদেশ পি. ই. এন. আয়োজিত অনুষ্ঠানে ‘গিওম আপোলিনেয়ার জন্মশতবার্ষিকী (১৮৮০-১৯৮০)’ প্রবন্ধ পাঠ। প্রধান অতিথি : বাংলাদেশে নিযুক্ত ফরাশি চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. কুলো। সভাপতি : সৈয়দ আলী আহসান। স্থান : নান্দনিক কার্যালয়, ঢাকা, ১৯৮০। বংলা একাডেমী আয়োজিত নজরুল-জয়ন্তীতে ‘নজরুল ও বাংলার নবজাগরণ’ প্রবন্ধ পাঠ। সভাপতি : আবদুল কাদির। স্থান : বাংলা একাডেমী, ঢাকা, ১৯৮১। বাংলাদেশ পরিষদ আয়োজিত কবি মঈনুদ্দীনের জন্মদিবসে ‘কবি মঈনুদ্দীন’ প্রবন্ধ পাঠ। প্রধান অতিথি : মোহাম্মদ নাসিরউদ্দীন। সভাপতি : বেগম সুফিয়া কামাল। স্থান : বাংলাদেশ পরিষদ মিলনায়তন, ঢাকা, ১৯৮১। নজরুল ইন্সটিটিউট আয়োজিত বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে ‘নজরুল-কাব্যে বৈশাখ’ প্রবন্ধ পাঠ। প্রধান অতিথি : সৈয়দ আলী আহসান। সভাপতি : মোহাম্মদ নাসিরউদ্দীন। স্থান : নজরুল ইন্সটিটিউট, ঢাকা, ১৯৮২। বাংলাদেশ পরিষদ আয়োজিত নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে ‘নজরুল ইসলাম’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. রফিকুল ইসলাম। স্থান : বাংলাদেশ পরিষদ মিলনায়তন, ঢাকা, ১৯৮২। কবিকণ্ঠ সৈয়দ আলী আহসানের ষাট বছর পূর্তি অনুষ্ঠানে ‘সৈয়দ আলী আহসান’ প্রবন্ধ পাঠ। সভাপতি : বেগম সুফিয়া কামাল। স্থান : জলসাঘর, পূর্বানী হোটেল, ঢাকা, ১৯৮২। বিপরীত উচ্চারণ আয়োজিত ফররুখ আহমদের জন্মবার্ষিকী অনুষ্ঠানে ‘সম্পন্ন প্রতিমা : ফররুখ আহমদের দরিয়ায় শেষ রাত্রি’ প্রবন্ধ পাঠ। সভাপতি : সৈয়দ আলী আহসান। স্থান : টি. এস. সি. মিলনায়তন, ঢাক, ১৯৮২। বিপরীত উচ্চারণ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা’র যৌথ আয়োজনে সৈয়দ ইসমাইল হোসেন শিরাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ইসমাইল হোসেন শিরাজী’ প্রবন্ধ পাঠ। সভাপতি : আশরাফ সিদ্দিকী। স্থান : ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তন, ঢাকা, ১৯৮৫। বাংলা একাডেমী আয়োজিত কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ‘বাংলাদেশেই লেখা’ প্রবন্ধ পাঠ। সভাপতি : সিরাজুল ইসলাম চৌধুরী। স্থান : বাংলা একাডেমী প্রাঙ্গণ, ঢাকা, ১৯৮৫। শিল্পকলা একাডেমী আয়োজিত নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ‘বাংলার রেনেসাঁস ও নজরুল ইসলাম’ প্রবন্ধ পাঠ। সভাপতি : আবু হেনা মোস্তফা কামাল। স্থান : শিল্পকলা একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৮৫। বাংলা একাডেমী আয়োজিত নজরুল-জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘তিরিশের দুই প্রধান কবির চোখে নজরুল’ প্রবন্ধ পাঠ। স্থান : বাংলা একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৮৬। বাংলা একাডেমী আয়োজিত রবীন্দ্রনাথের ১২৫তম জন্ম-জয়ন্তী উপলক্ষে ‘রবীন্দ্রনাথ ও আধুনিকতা’ প্রবন্ধ পাঠ। সবাপতি : আবু হেনা মোস্তফা কামাল। স্থান : বাংলা একাডেমী সেমিনার কক্ষ, ঢাকা, ১৯৮৬। এশিয়াটিক সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে ‘জীবনানন্দের জীবনবেদ’ প্রবন্ধ পাঠ। স্থান : এশিয়াটিক সোসাইটি মিলনায়তন, ঢাকা, ১৯৮৭। বাংলা একাডেমী আয়োজিত মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ‘প্রথম পুরুষ’ প্রবন্ধ পাঠ। সভাপতি : জিল্লুর রহমান সিদ্দিকী। স্থান : বাংলা একাডেমী সেমিনার কক্ষ, ঢাকা, ১৯৮৭।
(চলবে)