ঘরের মাঠে টেস্টে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। গতকাল সিলেটে শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে জয় পেয়েছে টাইগাররাা। প্রথম টেস্টে ঢাকায় বাংলাদেশ জিতেছিল ১০৪ রানে। এ জয়ে দলের আত্মবিশ্বাস বাড়লেও আরও উন্নতির জায়গা দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, আরও শক্তিশালী দল হয়ে উঠতে হলে নিয়মিত বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি টেস্ট খেলতে হবে বাংলাদেশকে। বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি সিরিজ খেলতে পারলে দল আরও পরিণত হবে। গতকাল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান টাইগার দলনেতা নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যাওয়ে দুটোতেই। কারণ আমি যেটা বললাম যে আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাব, ওই নতুন অভিজ্ঞতাগুলো আমাদের যখন হবে, তখনই দল আস্তে আস্তে গড়ে উঠবে।’ বাংলাদেশ যেভাবে স্নায়ুচাপ সামলে জয় তুলে নিয়েছে, তাতে ছেলেদের মানসিকতার উন্নতি দেখছেন শান্ত। তিনি বলেন, ‘আগের টেস্ট ম্যাচগুলোর চেয়ে এখন আমাদের আবেগ নিয়ন্ত্রণ করা বা আতঙ্কিত না হওয়ার বিষয়টা একটু ভালো হয়েছে। তবে বড় দলগুলো হয়তো মাঠে আরও বেশি শান্ত থাকে, তাই এই জায়গাটাতে আমাদের আরও একটু উন্নতির দরকার আছে। তবে এই সামগ্রিক উন্নতিতে অধিনায়ক হিসেবে আমি খুশি। আর সামগ্রিকভাবে হ্যাঁ, ১০ দিনে দুটি টেস্ট ম্যাচ খেলতে পেরেছি, এটা অবশ্যই গর্বের ব্যাপার।’ তিনি আরও বলেন, ‘আশা থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবেন। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এটা একটা ইতিবাচক দিক, কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত উনাদের সাথেও যদি আমরা আরও ভালোভাবে বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আরও ভালো হবে আমার দলের জন্য।’ সিলেট টেস্টে বাংলাদেশের পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মন্তব্য করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ফাস্ট বোলাররা এই গরমে, ফ্ল্যাট উইকেটে দারুণ করেছে। এই উন্নতি আমরা সবসময় চেয়েছি।
ক্রিকেট
বেশি সিরিজ খেললে দল আরও পরিণত হবে: শান্ত
ঘরের মাঠে টেস্টে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। গতকাল সিলেটে শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে জয় পেয়েছে টাইগাররাা। প্রথম টেস্টে ঢাকায় বাংলাদেশ জিতেছিল ১০৪ রানে।