সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান আপিল দ্রুত নিষ্পত্তি এবং ‘মহিলা জল্লাদ’ খোঁজার বিষয়ে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন শফিকুল আলম।
পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার ‘হেডম’ থাকলে তার দ্রুত ঘোষণা দেওয়া উচিত যে তিনি পরদিনই বাংলাদেশে ফিরবেন। পাশাপাশি শেখ হাসিনার পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ তাদের এখনই নিতে চাচ্ছে-এমন অবস্থায় ভারতে আর এক মুহূর্ত না থাকার সিদ্ধান্ত নেওয়া উচিত।
শফিকুল আলম আরও লেখেন, ডিসেম্বর পর্যন্ত এখনও পাঁচ মাস বাকি। এত দেরি করে লাভ কী-এমন প্রশ্নও তোলেন তিনি।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, বাংলাদেশের উচিত খুব দ্রুত শেখ হাসিনার আপিলগুলো নিষ্পত্তি করা। একই সঙ্গে ‘খুব দ্রুত একজন মহিলা জল্লাদ খোঁজা’র কথাও উল্লেখ করেন তিনি।