সৌদি আরবে এক দুর্ঘটনায় ১৭ বাংলাদেশি প্রবাসী নিহত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) ফেসবুকের এক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, সৌদি আরবে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে বাংলাদেশের ১৭ জন প্রবাসী ভাই নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনায় তিনি শোক প্রকাশের পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, মহান আল্লাহর দরবারে তাঁদের জন্য মাগফিরাত কামনা করার পাশাপাশি সরকারের কাছে দাবি জানাই—এই রেমিট্যান্সযোদ্ধাদের মর্মান্তিক মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করুন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তাহলে সকল রেমিট্যান্সযোদ্ধা অন্তত এটুকু আস্থা ফিরে পাবেন যে, দেশ ও জাতি তাঁদের অবদানকে সম্মানের চোখে দেখে।