চান্দগাঁও থানার মোহরা ৫ নম্বর ওয়ার্ড চর-রাঙ্গামাটিয়া, সালেহ আহম্মদ চৌধুরী পূর্ববাড়ী নিবাসী ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ বিশিষ্ট আলেমেদ্বীন হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা নুরুল হক আল কাদেরী গতকাল বুধবার সকাল ৮ টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে যান।
বুধবার বাদে আছর চান্দগাঁও মোহরা ৫ নম্বর ওয়ার্ড চর-রাঙ্গামাটিয়া, বড় পুকুর সংলগ্ন সালেহ আহমদ চৌধুরী জামে মসজিদে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হবে। গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমের ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার ইবাদতগুলো কবুল করুন। তার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন, আমীন। চট্টগ্রাম মহানগরী জামায়াতের প্রবীণ রুকন পাঁচলাইশ থানার ইউনিট সভাপতি হাফেজ মাওলানা বেলায়েত হোছাইন সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদে মাগরিব মরহুমের নামাযে জানাযা পাঁচলাইশ আবু হুরাইরা (রা:) মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়।
গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।