ব্যাংক ব্যবস্থা অর্থ লেনদেন এর ক্ষেত্রে একটি মাধ্যম। এখানে মানুষ স্বল্প অর্থ থেকে শুরু করে অধিক অর্থ সঞ্চিত রাখে। অর্থের ব্যাপারে সর্বক্ষেত্রে নিরাপদ এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো ব্যাংক। বিভিন্ন শ্রেণির মানুষ এখানে অর্থের কারবার করে এখানে।
রাষ্ট্র আওতাভুক্ত থাকে ব্যাংকগুলো রয়েছে যেমন: কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কৃষি, শিল্প সংক্রান্ত ব্যাংক শরিয়াহভিত্তিক ব্যাংকিং,
বিনিয়োগ ব্যাংক, সমবায় ব্যাংক, উন্নয়ন ব্যাংক, ডিজিটাল বা ভার্চুয়াল ব্যাংক ইত্যাদি।
এসকল ব্যাংকের মধ্যেই আন্তঃলেনদেন চলে। এর মধ্যে রয়েছে চেক নিষ্পত্তি করা ও তারল্য ব্যবস্থাপনা করা। স্বল্পমেয়াদে ব্যাংকগুলোর মধ্যে ঋণ গ্রহণ ও প্রদান করা। প্রয়োজন অনুযায়ী ব্যাংকগুলোর মধ্যে ঋণ লেনদেন করা। বৈদেশিক মুদ্রা লেনদেন। পেমেন্ট ও সেটেলমেন্ট সেবা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, RTGS, BEFTN ইত্যাদির মাধ্যমে নিরাপদ অর্থ নিষ্পত্তি করা। সরকারি লেনদেন পরিচালনা করা।
তথ্য ও ঝুঁকি ব্যবস্থাপনা করা। বিনিয়োগ ও সিকিউরিটিজ লেনদেন করা। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই উক্ত কাজগুলো সবগুলো সম্পাদিত হলেও তা সঠিকভাবে হয় না। সবক্ষেত্রেই কোনো না কোনো ত্রুটি থাকবেই। এজন্য ব্যাংকিং সেবা সবসময় ঠিকভাবে পরিচালিত হয় না। ফলে ভোগান্তির শিকার হয় সাধারণ জনগণ যারা অর্থের বিনিময় করে।
এক্ষেত্রে কিছু সাধারণ সমস্যা হলো:
১. হিসাব নম্বর, পরিমাণ বা গ্রাহকের তথ্য ভুল এন্ট্রি হওয়া।
২. ভুয়া কাগজপত্র, পরিচয় জালিয়াতি বা অর্থ আত্মসাৎ করা।
৩. কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসরণ না করা।
৪. যোগাযোগের ক্ষেত্রে ঘাটতি দেখা দেওয়া।
৫. হ্যাকিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বর্তমানে এই সমস্যাটি অধিক পরিমাণে পরিলক্ষিত হয়।
এই সমস্যাগুলো নিরসন না করলে আন্তঃব্যাংকিং সেবা প্রদানে প্রতিনিয়ত বাধার সৃষ্টি হবে এবং যার ভুক্তভোগী হবে সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যাংক খাতে নিয়োজিত সকল মানুষ। আমাদের দেশের অর্থব্যবস্থাও এই কারণে কিছু কিছু সময় ঠিকভাবে এবং সঠিক সময়ে তাদের উপর অর্পিত কাজ করতে পারে না।
এজন্য আমাদের উচিত কিছু পদক্ষেপ অনুসরণ করা তাহলে কিছুটা হলেও এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব।
এগুলো হতে পারে: যাচাই করে ব্যাংকিং হিসাব করা, প্রতিটা ব্যাংকিং লেনদেনের প্রমাণ রাখা, নিয়মিত সকল ব্যাংকের সাথে যোগাযোগ রাখা, নীতিমালা বাস্তবায়ন করা, নৈতিকতা অবলম্বন করা।
সুতরাং, এই বিষয়ে সচেতনতা প্রয়োজন যাতে ব্যাংকের মধ্যে আন্তঃসেবার কাজ ঠিকভাবে পরিচালিত হয়।