বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের সাবেক সভাপতি, সদস্য (রুকন) মাওলানা জাহাঙ্গীর আলমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা জাহাঙ্গীর আলম এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, মাওলানা জাহাঙ্গীর আলম ম-ল অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে বুধবার সকাল ৭:৩০টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার স্ত্রী, ৪ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ঐদিন বাদ আসর নিজ বাড়িতে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।