ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র শহীদ আব্দুল মালেকের অবদানের কথা স্মরণ করে তার শূন্যতা অনুভূত হওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শহীদ আব্দুল মালেকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান জামায়াত আমীর।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘আজকের এই দিনে বড়ই মনে পড়ে ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র শহীদ আব্দুল মালেক ভাইকে।’
তিনি আরও লিখেছেন, ‘আপনার রেখে যাওয়া বাগানে হয়তো ইতোমধ্যে অনেক ফুলই ফুটেছে, কিন্তু কোথাও একটা শূন্যতা অনুভূত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামীন আপনার রেখে যাওয়া এই দায়িত্ব আমাদের পালন করার তাওফিক দিন।’
শহীদ আব্দুল মালেকের জন্য দোয়া করে জামায়াত আমীর বলেন, ‘আল্লাহ তা’আলা আপনাকে জান্নাতের সুউচ্চ মাকামে তাঁর প্রিয় অতিথি হিসেবে কবুল করুন। আমিন।’