দেশের সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরইমধ্যে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।

বুধবার (২৭ মে) ভোর থেকে আকাশ মেঘলা থাকলেও সকাল ৮টার পর শুরু হয় অঝোরধারার বৃষ্টি, যা নগরজীবনে স্বস্তি ফিরিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এই বৃষ্টিপাতের ধারা কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।