২০২৬-২৭ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ২ দিনে ৪ হাজারের বেশি ভোট পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। পরে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে আবারও ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। সবমিলিয়ে দুই দিনে ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪০ জন। যেখানে মোট ভোটার ১১ হাজার ৯৭ জন আইনজীবী। এবারের নির্বাচনে মাঠে রয়েছে তিনটি প্যানেল। এগুলো হলো- সরকার (বিএনপি) সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, বিরোধী দল (জামায়াত) সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল।
রাজধানী
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন
২ দিনে ভোট পড়েছে ৪ হাজারের বেশি
২০২৬-২৭ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ২ দিনে ৪ হাজারের বেশি ভোট পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।