আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তিনজন প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য তিনজন আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো। তারা হলেন মো. মাগফুর রহমান শেখ, ড. মোহাম্মদ অলি মিয়া ও ব্যারিস্টার রাফিউল ইসলাম।

এর আগে, গত ৯ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান মদিনা ও জহিরুল আমিনকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয় সরকার। বর্তমানে প্রসিকিউশন টিমে ১৯ জন সদস্য রয়েছেন।