নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজধানীসহ সারা দেশে পালিত হয়েছে মহান মে দিবস। ১৮৮৬ সালের ৩ মে আমেি রকার শিকাগো শহরের হে মার্কেটে আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা জমায়েত হয়েছিল। অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। এরপর থেকে প্রতিবছর ১ মে বিশ্বব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়।
শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিকের দাবিকে সামনে রেখে বিভিন্ন সংগঠন, শ্রমিক ইউনিয়ন ও সাধারণ মানুষ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে। র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শ্রমিকদের অবদানকে স্মরণ করা হয়।
এ দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এদিন সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
এদিকে, মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ গেইটে সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন।