ঢাকা মহানগরী উত্তরের এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ-এর উদ্যোগে “বার্ষিক সদস্য সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর এসআরডিআই (SRDI) সম্মেলন কক্ষে এ সম্মেলন আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা মোঃ মোবারক হোসাইন।

তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রায় আড়াই থেকে তিন কোটি কৃষক রয়েছে এবং কৃষির ওপরই দেশের অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল। বিশ্বব্যাপী চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি খাতকে আরও উন্নত করতে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি এস এম হাসান আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা আব্দুর রহমান মুসা, সেক্রেটারি শেখ মাসুদ এবং সংগঠনের অন্যতম নেতা ড. মিজানুর রহমান ও মোঃ মোশারফ হোসেন।

সভায় কৃষি খাতের বর্তমান পরিস্থিতি, বার্ষিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৃষি উন্নয়ন ও টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন উপস্থিত সদস্যরা।

সম্মেলনে কৃষি খাতের আধুনিকায়ন ও জাতীয় অর্থনীতিতে এর অবদান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।