পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল শুক্রবার সস্ত্রীক সৌদি আরব গেছেন।
সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফর করছেন। সফরকালে, তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজে¦র আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ¦ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।