আসন্ন ঈদুল আজহার যাত্রায় সরকার নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা যাবে না- এমনটা বলছে খোদ সড়ক পরিবহন মালিক সমিতি। এ ব্যাপারে খুব শিগগিরই তারা সমিতির সব জেলা শাখা ও ইউনিটকে কঠোরভাবে নির্দেশনা দেবেন।

গতকাল শনিবার সকালে রাজধানীর রমনায় সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন আহাম্মদ। পরিচালনায় ছিলেন মহাসচিব মো. সাইফুল আলম। সভায় কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এএসএম আহম্মেদ খোকনসহ কার্যকরী পরিষদের ৭৯ জন সদস্য উপস্থিত ছিলেন।