দেশে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন নাগরিক। নতুন এই ভোটারদের নিয়ে বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এই তথ্য নিশ্চিত করেছেন। ইসি জানায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী এই নতুন ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এর আগে দেশে মোট ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
রাজধানী
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন
দেশে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন নাগরিক। নতুন এই ভোটারদের নিয়ে বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।