জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ডেঙ্গু মশা বিস্তার রোধে এডিস মশার লার্ভা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউ, বিমানবন্দর এলাকা, মনিপুরি পাড়া, রাজাবাজার, লালমাটিয়া, ইকবাল রোড, হুমায়ুন রোড, মোহাম্মদপুর ও আগারগাঁওসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ডেঙ্গু মশার লার্ভা নিধনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিমানবন্দর এলাকায় একটি দোকানে এডিস লার্ভা পাওয়ায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলের ৫৪ টি ওয়ার্ডে বিভিন্ন এলাকায় মশক সুপারভাইজার, মশক কর্মী, বিএনসিসিও স্কাউটের মাধ্যমে বাড়ি বাড়ি সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং, ছাদ বাগান পরিদর্শন, জনসচেতনতা বিষয়ক মাইকিং, নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ,লিফলেট বিতরন,এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ডেঙ্গু সচেতনতা বিষক দিক নির্দেশনা প্রদান করা হয় ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে দিন ব্যাপী এ কর্মসূচিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে ২৪ টি দলে ভাগ হয়ে ১৫০০ কর্মী অংশগ্রহণ করেন |