স্টাফ রিপোর্টার, গাজীপুর: সারা দেশে চলমান "অপারেশন ডেভিল হান্ট" অভিযানের অংশ হিসেবে তৃতীয় দিনে গাজীপুরে মোট ৮১ জন আটক হয়েছেন। মহানগরীর ৮ থানায় ৬৯ জন এবং জেলার ৫ থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন জানিয়েছেন, সোমবার রাতে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৯ জনকে আটক করা হয়।

থানাভিত্তিক গ্রেপ্তার সংখ্যা সদর থানা: ১৯ জন, বাসন থানা: ৯ জন,কোনাবাড়ি থানা: ২ জন,গাছা থানা: ৬ জন,পূবাইল থানা: ২ জন,কাশিমপুর থানা: ৫ জন,টঙ্গী পূর্ব থানা: ৭ জন, টঙ্গী পশ্চিম থানা: ৮ জন,ডিবি উত্তর থানা: ৭ জন,ডিবি দক্ষিণ থানা: ৪ জন।

জেলা পুলিশের পৃথক অভিযানে শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ, কালিয়াকৈর ও জয়দেবপুর থানা এলাকা থেকে আরও ১২ জনকে আটক করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে তৎপর রয়েছে। "অপারেশন ডেভিল হান্ট" চলমান থাকায় আরও অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।