নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনা জেলা দিয়ে প্রবাহিত সোমেশ্বরী নদী, মহাদেও নদ ও মগরা নদী পরিবেশ ও নদী রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক তিনটি নদী পরিদর্শন করেন এবং সমস্যা ও সম্ভাবনা নিয়েও নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে গত ২১ এপ্রিল বিকালে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে নদীর রক্ষা ও সুরক্ষার জন্য মতবিনিময়ে সব অনুষ্ঠিত হয়।
জাতীয় নদী রক্ষা কমিশন আইন মোতাবেক নিয়মিত নদী রক্ষা সংক্রান্ত পরিবীক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল জাকী নেত্রকোণা জেলার মহাদেও, সোমেশ্বরী এবং মগড়া নদী পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পৌরসভা সকলকে নিয়ে নদীগুলোর বাস্তব অবস্থা দেখে মতবিনিময় সভা করেন। নদীগুলোর দখল, দূষণ পর্যবেক্ষণ করে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। জাতীয় নদী রক্ষা কমিশনের পরিদর্শন টিমের সাথে জেলা প্রশাসক, বনানী বিশ্বাস; উপপরিচালক (স্থানীয় সরকার), আরিফুল ইসলাম সরদার নেত্রকোনা; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনজাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিবুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান, নেত্রকোনা; এসি ল্যান্ড সদর, নেত্রকোনা; সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর আব্দুল্লাহ আল মতিনসহ কর্মচারীগণ।