সাদুল্লাপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার দামোদুরপুর ইউনিয়ন শাখার সাবেক শিবিরের ইউনিয়ন সভাপতি বর্তমানে যুব বিভাগের দায়িত্বশীল আব্দুল মাজেদ মিয়ার পিতা নুরুল ইসলাম (৫০) শুক্রবার রাতে অসুস্থজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

শনিবার সকাল ১১ ঘটিকায় দামোদুর পুর ভাংঙ্গা মোড় এলাকায় নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। শিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি আব্দুল মাজেদ মিয়ার পিতা নুরুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবু, সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল ইমন, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম। নেতৃবৃন্দ মরহুমার আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।